প্রকাশিত: Tue, Dec 13, 2022 3:25 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:06 AM

বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো: সিইসি

মোস্তাফিজার বাবলু: মঙ্গলবার  দুপুরে রংপুর  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কমিশনের সবসময় ইচ্ছা সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তাই সকল দলের প্রতি আহŸান, আপনারা সবাই নির্বাচনে আসুন। বিশেষ করে বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ পরিবেশ তৈরি করুক। সিইসি জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন তারা আশ্বস্ত করেছেন। তাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কমিশন মনে করে এই নির্বাচনে ভোটাররা কোনো বাধার সম্মুখীন হবেন না। কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি হবে না।  তিনি জানান, সিসি ক্যামেরা দিয়ে ঢাকা এবং রংপুর থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তিনি নগরবাসীকে নির্ভয়ে নির্বিঘেœ এবং বিশ্বাস নিয়ে ভোট কেন্দ্রে আসার আহŸান জানান। 

সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা এবং জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন। 

আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে ৯ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর আসনের ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন। করপোরেশনে মোট ভোটকেন্দ্র ২২৯টি। সম্পাদনা: জেরিন আহমেদ, সালেহ্ বিপ্লব